পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ বা ১৬ মার্চ।

রাষ্ট্রপতির কার্যালয়ের সাথে পাবিপ্রবি প্রশাসনের আলোচনা সাপেক্ষে সম্ভাব্য এই তারিখ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

এদিকে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। দলের নেতৃত্বে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণ এবং চাকরির বাজারে চাহিদা আছে– এমন সাবজেক্ট খোলার বিষয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন নিয়ে তারা দীর্ঘ সময় আলোচনা করেন।

এ সময় রাষ্ট্রপতি দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

প্রসঙ্গত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে ৩০ একর জায়গায় ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

/এফআর/