বেসরকারি আবাসন প্রকল্পের ভূমি উন্নয়নে ১৭ সদস্যদের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি

বেসরকারি আবাসন প্রকল্পের ভূমি উন্নয়ন ও তদারকি ব্যবস্থায় গতিশীলতা আনতে ১৭ সদস্যের শক্তিশালী কমিটি গঠন করেছে সরকার। কমিটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান করা হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা–২০০৪’ এর ১৮ বিধি অনুযায়ী মন্ত্রীকে চেয়ারম্যান করে ১৭ সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি আবাসন প্রকল্পের ভূমি উন্নয়ন ও তদারকি ব্যবস্থায় গতিশীলতা আনতে এই শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হচ্ছেন–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; একই মন্ত্রণালয়ের সচিব; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বা প্রতিনিধি; ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার প্রতিনিধি; মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব; গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী; রাজউক চেয়ারম্যান; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান; ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; রাজউকের সদস্য (পরিকল্পনা); গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন–১); ঢাকার জেলা প্রশাসক; রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ–১) কমিটিতে সদস্য সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির বিবেচনার জন্য উপস্থাপিত বেসরকারি আবাসিক প্রকল্প ও ভূমি উন্নয়ন প্রকল্পসমূহ পরীক্ষান্তে চূড়ান্ত অনুমোদন, সরকার কর্তৃক সময়ে অর্পিত আবাসন সংক্রান্ত অন্যান্য নির্দেশাবলি পালন করা এবং এই কমিটির সুপারিশ ছাড়া ডিটেইলস এরিয়া প্ল্যানের (ড্যাব) কোনো প্রকার পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না। কমিটি প্রয়োজনে সদস্য কো–অপ্ট করতে পারবে।
প্রসঙ্গত, নতুন এই কমিটি গঠনের ফলে ২০১৫ সালের ২৩ নভেম্বর জারি করা এই সংক্রান্ত পূর্বের প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করা হয়েছে।

আইনশৃঙ্খলা সংক্রান্ত ১৬ সদস্যের কোর কমিটি গঠন