বিমানে হঠাৎ অসুস্থ নারী যাত্রী, জরুরি অবতরণের পরও বাঁচানো যায়নি

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটি সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামে আসছিল। সেই ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক নারী যাত্রী। ফলে ফ্লাইটটিকে মাসকটে জরুরি অবতরণ করতে হয়। তবে জরুরি অবতরণ করেও শেষ রক্ষা হয়নি, বাঁচানো যায়নি ওই যাত্রীকে। মাসকট বিমানবন্দরের চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২৬ আগস্ট) জানিয়েছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম (৫৫) নামের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি মাসকট বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিমানবন্দরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ফ্লাইটটি মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।