আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
সিটিজেন ডেস্ক

যত দিন যাচ্ছে, ততই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে রাজধানী ঢাকা। বৃষ্টির মধ্যেও বায়ুদূষণে সর্বোচ্চ স্কোর করছে এই মেগাসিটি। বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।
সোমবার (১১ মে) সকাল ৮টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার স্কোর হয়েছে ১৯৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। এর মধ্যে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকার বাতাস সবচেয়ে দূষিত। এলাকাটির আইকিউএয়ার স্কোর ২৪১। এটি খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
একই সময়ে ১৫৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এছাড়া ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। এই দুটি শহরের স্কোরও অস্বাস্থ্যকর।
এছাড়া ১৩৭ ও ১৩০ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে চীনের বৃহত্তর শহর চেংডু এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে সেটা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
ঢাকার বাতাসের নিম্নমানের কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা), ব্রঙ্কাইটিস এবং হৃদ্রোগের মতো ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অন্যদের বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক পরে অথবা কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বৃষ্টিপাতের মধ্যেও বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা