বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত
প্রতীকী ছবি

বিশ্বের ১২৬টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা ৪৭ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৩৩৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে থাকা ঢাকার বাতাস আজ ‘খুব অবস্বাস্থ্যকর’।

এদিকে, বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় ২ ও ৩ নম্বরে অবস্থান করছে যথাক্রমে ফিলিপাইনের ম্যানিলা ও ভারতের কলকাতা। শহর দু’টির স্কোর ১৭১ ও ১৬৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

/এসবি/