ভূতের ভয় নেই, বরং ভূত সেজেই আনন্দ! কারও মুখে ভ্যাম্পায়ারের রক্তমাখা সাজ, কারও মাথায় ডাইনির টুপি। বাড়ির দরজায় ঝুলছে মাকড়সার জাল, জানালায় উঁকি দিচ্ছে কঙ্কাল। আর কুমড়োর ভেতর জ্বলছে রহস্যময় আলো। ভয় আর বিনোদনের এমন অদ্ভুত মেলবন্ধন নিয়েই ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে হ্যালোইন উৎসব।