ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীকে অপমান, কটাক্ষ ও ‘সন্ত্রাসী’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডে হিজাব-নেকাব নিয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। একইসঙ্গে ইংরেজি বিভাগের এক ছাত্রীকে নেকাব নিয়ে কটূক্তির অভিযোগে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিচার দাবি করেছে সংগঠনটি।