পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্রাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও তা দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নতুন মানুষের সঙ্গে পরিচয় এখন দৈনন্দিন ব্যাপার। এই সহজ যোগাযোগই আবার অনেক সময় হয়ে উঠছে ঝুঁকির কারণ। সম্পর্কের আড়ালে তৈরি হচ্ছে প্রতারণার ফাঁদ, যা পরিচিত ‘হানি ট্রাপ’ নামে।