রাজধানীর শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার নির্মাণ প্রকল্পে একের পর এক বাড়ানো হচ্ছে ব্যয়। প্রকল্পের শুরুতে যে কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৫২৪ কোটি ২৫ লাখ টাকা, বছর দেড়েকের ব্যবধানে তা বাড়িয়ে করা হয় ৫৬১ কোটি ৩০ লাখ টাকা।