রাজধানী ঢাকায় একের পর এক হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ফটকের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ‘আইনগত তথ্য ও সেবা ডেস্ক’ থাকলেও সেখানে মেলে না কোনো সেবা। সেবা ডেস্কের ভেতরে পড়ে আছে ময়লা-আবর্জনা আর ডাস্টবিন। কর্মীর অভাবে আইনি সহায়তা নিতে আসা সাধারণ মানুষ তথ্য ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।