মেকআপ নারীদের অন্যতম পছন্দের অনুষঙ্গ। নিজেকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে যুগে যুগে প্রসাধনীর ব্যবহার করে আসছেন তারা। তবে এই সৌন্দর্যচর্চার ইতিহাস যে হাজার বছরের পুরোনো, তা অনেকেরই অজানা।
আধুনিক রূপচর্চায় এখন প্রাকৃতিক উপাদানের জয়জয়কার। রাসায়নিক প্রসাধনীর ভিড়ে ত্বক সচেতনদের নজর কেড়েছে শামুকের শরীর থেকে নিঃসৃত এক বিশেষ আঠালো নির্যাস।