সাধারণ মানুষ তাদের আয়ের প্রায় ৬০ শতাংশই খাবারের পেছনে ব্যয় করতে বাধ্য হচ্ছেন, যার পেছনে শক্তিশালী মধ্যস্বত্বভোগী ও অসাধু সিন্ডিকেট কাজ করে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)।
দেশে মাথাপিছু আয় বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আগামী ২০৩৪ সালের মধ্যে অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।