ভিয়েতনামের কুই নোন বন্দরে আফ্রিকা থেকে আসা এক অবৈধ চালান জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। কাঠের বাক্সের ভেতর অত্যন্ত চালাকির সাথে লুকানো প্রায় ১.২ মেট্রিক টন (২,৬৩০ পাউন্ড) হাতির দাঁত এবং প্রায় ৮০ কিলোগ্রাম (১৭৬ পাউন্ড) পশুর হাড় উদ্ধার করা হয়েছে।