
প্রতিমন্ত্রী জানান, ‘সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সরকারি ও বেসরকারি খাতের স্বাস্থ্য তথ্যের সমন্বয়, সংক্রামক রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করা এবং মানসিক স্বাস্থ্য, প্রতিবন্ধীবান্ধব সেবা ও অসংক্রামক রোগ মোকাবিলায় কার্যক্রম জোরদারকরণে কাজ করছে।

২০২৫ সালে দেশে তিন লাখ ২২ হাজার ৩১৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়। পুষ্টিহীনতা, ধূমপান, ডায়াবেটিস এবং অ্যালকোহল সেবন যক্ষ্মার ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়।

বিশ্ব ক্যান্সার দিবসের যাত্রা শুরু হয় ২০০০ সালে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যান্সার’-এর মঞ্চ থেকে এই উদ্যোগ শুরু হয়।