অ্যানিমেশন সিনেমাপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ একটি জনপ্রিয় নাম। ২০১৬ সালে মুক্তি পাওয়া ডিজনির মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের ব্যাপক সাড়া ফেলে। প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমাটির সিকুয়েল ‘মোয়ানা ২’ ২০২৪ সালে মুক্তির পর আরও বড় সাফল্য পায়।