
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের প্রেক্ষাপটে অবশেষে মুখ খুলেছেন গেটস। গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) তিনি স্বীকার করেন, দুই রুশ নারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা পরে এপস্টিন জানতে পারেন।

আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই। ওই ইমেইল কখনো কোথাও পাঠানো হয়নি। ইমেইলটি মিথ্যা।

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন-সংক্রান্ত নতুন প্রকাশিত নথিতে সাবেক স্বামী বিল গেটসের নাম উঠে আসায় প্রতিক্রিয়া জানিয়েছেন ধনকুবের ও সমাজসেবী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তিনি বলেছেন, এই ঘটনা তার জীবনের কিছু গভীরভাবে যন্ত্রণাদায়ক সময়ের কথা আবার মনে করিয়ে দিচ্ছে।
