এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন বিল গেটস

সিটিজেন ডেস্ক

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের প্রেক্ষাপটে অবশেষে মুখ খুলেছেন গেটস। গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) তিনি স্বীকার করেন, দুই রুশ নারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা পরে এপস্টিন জানতে পারেন।
তবে ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না বলেও দাবি করেন গেটস।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে গেটস ফাউন্ডেশনের এক মুখপাত্র এ তথ্য জানান। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।
‘বিরাট ভুল’ স্বীকার
প্রতিবেদন অনুযায়ী, দণ্ডিত অপরাধী এপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখা এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তার সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়াকে গেটস ‘বিরাট ভুল’ হিসেবে উল্লেখ করেছেন। অভ্যন্তরীণ সভায় তিনি বলেন, আমার ভুলের কারণে অন্য যারা এই বিষয়ে জড়িয়ে পড়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি।

ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করলেও গেটস দাবি করেন, তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি অবৈধ কিছু করিনি। আমি অবৈধ কিছু দেখিওনি।
ছবি ও বৈঠক প্রসঙ্গ
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার কিছু ছবি রয়েছে, যেখানে তাকে কয়েকজন নারীর সঙ্গে পোজ দিতে দেখা যায়। ছবিগুলোতে নারীদের মুখ ঝাপসা করে রাখা হয়েছিল। এ বিষয়ে গেটস বলেন, ওই ছবিগুলো বৈঠক শেষে এপস্টিনের অনুরোধে তার সহকারীদের সঙ্গে তোলা হয়েছিল।
গেটস আরও বলেন, আমি পরিষ্কার করে বলছি, আমি কখনও ভুক্তভোগী বা তার (এপস্টিন) চারপাশের নারীদের সঙ্গে কোনো সময় কাটাইনি।
এর আগে তিনি দাবি করেছিলেন, এপস্টিনের সঙ্গে তার যোগাযোগ কেবল দাতব্য কার্যক্রমসংক্রান্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং তার সঙ্গে দেখা করাটাই ছিল ভুল সিদ্ধান্ত।
গেটস ফাউন্ডেশনের এক মুখপাত্র জানান, পূর্বনির্ধারিত ওই সভায় গেটস কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যার মধ্যে এপস্টিন-সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ও ছিল।