
চলতি বছরের জানুয়ারি থেকে জুন (৬ মাসে) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬০ জন শিক্ষার্থী । একইসময়ে আহত হয়েছেন ১০৯ জন শিক্ষার্থী।

একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। আর নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৫ জন আহত। এছাড়া ৭ জন নিখোঁজ রয়েছেন।

যত দিন যাচ্ছে সড়কে ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। গত এপ্রিলে সারাদেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১,২৬৮ জন।

সদ্য বিদায়ী মার্চ মাসে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত ও ১ হাজার ৫৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।