সংগঠনগুলোর বুথ ঘুরে দেখা যায়, আগের বছরগুলোর তুলনায় এবার নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহ কম। ফলে বুথগুলোতেও আগের মতো প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে না।
ভর্তি পরীক্ষার পর দীর্ঘ প্রতীক্ষা শেষে বুধবার (১৭ জুন) ক্লাস শুরুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে প্রায় দুই হাজার শিক্ষার্থী।