সংসারে অভাব-অনটন ছিল। সেই কষ্টের মধ্যেই গত ২৮ আগস্ট নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ফরিদা বেগমের মরদেহ। স্ত্রীর মৃত্যুর এক মাসের মাথায় আজ মঙ্গলবার একইভাবে মারা গেলেন তার স্বামী আবুল কালাম আজাদ (৫০)।