
জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ ও ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মানবাধিকার সুরক্ষা, উন্নয়ন ও সার্বিক নিশ্চয়তাকে রাষ্ট্রের মূল লক্ষ্য হিসেবে রেখে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

খোলা চিঠিতে সদ্যবিদায়ী কমিশন বলেছে, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো সংসদে পাস না হওয়ায় ভুক্তভোগীরা বারবার জানতে চাইছেন– ‘এখন আমাদের কী হবে?’ তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই চিঠি প্রকাশ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তি থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।