
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে বিনিয়োগকৃত কালো টাকা প্রদর্শনে সুযোগ দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের মতো ‘বিশেষ কর’ সুবিধা দেওয়া হয়নি। নিয়মিত হারে কর দিয়ে অতীতে বিনিয়োগকৃত অপ্রদর্শিত অর্থ বৈধ করা যাবে।

অতীতে একাধিক বাজেটে কালো টাকা বা অসাধু টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। তবে আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হচ্ছে না।