কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি নিয়ে তৈরি হওয়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। উৎসবের শুরুতে তার অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, সব শঙ্কা উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে ফ্রান্সের উদ্দেশ্যে মুম্বাই ছাড়েন এ বিশ্বসুন্দরী।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।