মৎস্যকন্যা রূপে কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি নিয়ে তৈরি হওয়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। উৎসবের শুরুতে তার অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, সব শঙ্কা উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে ফ্রান্সের উদ্দেশ্যে মুম্বাই ছাড়েন এ বিশ্বসুন্দরী।
অবশেষে কান উৎসবের রেড কার্পেটে তার সেই বহু প্রতীক্ষিত রাজকীয় উপস্থিতির ছবি প্রকাশ্যে এসেছে, যা বরাবরের মতোই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এবারের উৎসবে একটি গাঢ় নীল রঙের জমকালো গাউনে মৎস্যকন্যার সাজে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ছিমছাম অথচ রাজকীয় রূপের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ছবিতে নীল গাউনের সঙ্গে মিলিয়ে গলায় কেবল একটি সাধারণ নেকলেস এবং হাতে একটি আংটি পরে চিরচেনা ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে তাকে। রেড কার্পেটের ছবির পাশাপাশি সিঁড়ি দিয়ে নেমে আসার একটি ভিডিওতেও তার স্বর্গীয় ও অনিন্দ্য সুন্দর হাঁটা নেটিজেনদের বিশেষভাবে মুগ্ধ করেছে।
ল'রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উৎসবের মূল আয়োজনে যাওয়ার আগে নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও সহ-তারকা ইভা লঙ্গোরিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন ঐশ্বরিয়া। দুই বিশ্বসুন্দরী হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে উৎসবের জৌলুস আরও বাড়িয়ে দেন। আর প্রতি বছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে মায়ের ছায়াসঙ্গী হয়ে রয়েছে মেয়ে আরাধ্যা।

‘রুম ঝুম’ দিয়ে শুরু কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন