বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেটের প্রভাবশালী নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ইমরুল কায়েস।
বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান অপহরণ করেছিলেন, তা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।