সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৩: ১৯

প্রতীকী ছবি
সচিব পদমর্যাদায় সাবেক তিন আমলাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোহাম্মদ জকরিয়া। এছাড়া বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক হিসেবে মো. সাফিজ উদ্দিন আহমেদ এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো. আব্দুল্লাহ আল বাকীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এই কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এসব পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

/এফআর/

এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করলো ইরান