নরসিংদীর শিবপুরে অন্য স্কুলের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় এক শিক্ষককের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নরসিংদীর শিবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে শিবপুর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদী সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান।