বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ড্রোন হামলায় যুবক নিহত
নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৭: ১০

করিম মিয়া। ছবি: প্রতিনিধি
লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় করিম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ড্রোন হামলার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত করিম মিয়া কাজম আলীর ছেলে। তার বাড়ি শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে হরনখোলা গ্রামে।
নিহত করিম লেবাননে একটি মুদির দোকানে চাকরি করতেন। মঙ্গলবার রাতে নিহতের পরিবারের পক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নিহতের পরিবার জানায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ১২ বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন করিম মিয়া। তার আয়ের ওপরই নির্ভরশীল ছিল পরিবারটি। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।
এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিন বলেন, করিম মিয়া নিহতের বিষয়টি আমার জানা নেই। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।

/এসআর/