পোপ লিও চতুর্দশকে ‘পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ’ এবং ‘উগ্র বামপন্থীদের তোষামোদকারী’ বলে কঠোর সমালোচনা করার মাত্র কয়েক মিনিট পরেই এই ঘটনাটি ঘটে।
পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্ট এবং পরবর্তীতে সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পোপ খুব একটা ভালো কাজ করছেন না।