পোপের কড়া সমালোচনায় ট্রাম্প

পোপের কড়া সমালোচনায় ট্রাম্প
সিটিজেন ডেস্ক

পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্ট এবং পরবর্তীতে সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পোপ খুব একটা ভালো কাজ করছেন না। তিনি পোপকে একজন চরম উদারপন্থী হিসেবে আখ্যা দেন এবং উগ্র বামপন্থীদের তোষণ করা বন্ধ করার আহ্বান জানান।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে পোপ লিও সর্বশক্তিমান হওয়ার ভ্রান্তি বলে মন্তব্য করার পরই ট্রাম্পের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া সামনে এল। পোপ এবং মার্কিন প্রেসিডেন্টের মতাদর্শিক ভিন্নতা নতুন কিছু না হলেও, কোনো মার্কিন নেতার সরাসরি সমালোচনা করা পোপের জন্য অত্যন্ত বিরল ঘটনা, ঠিক তেমনি ট্রাম্পের এমন কড়া জবাবও বেশ অস্বাভাবিক।
ট্রাম্প তার পোস্টে লেখেন, পোপ লিও অপরাধ দমনে দুর্বল এবং তার পররাষ্ট্রনীতি অত্যন্ত ভয়াবহ। তিনি আরও বলেন, যে পোপ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকাকে স্বাভাবিক মনে করেন, এমন কাউকে তিনি চান না। পরবর্তীতে সাংবাদিকদের কাছেও তিনি এই একই মন্তব্যের পুনরাবৃত্তি করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান