পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদের সদস্য পদ ছাড়ার সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক।
শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের এমপি ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।