৯ সেকেন্ডে সব ডেটা ডিলিট, প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠানে এআই এজেন্ট ব্যবহার

সিটিজেন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অনিয়ন্ত্রিত ক্ষমতা যে কোনো প্রতিষ্ঠানের জন্য কতটা ভয়াবহ হতে পারে, তার এক চরম উদাহরণ তৈরি করল যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্টার্টআপ পকেটওএস। প্রতিষ্ঠানটির ব্যবহৃত একটি এআই এজেন্ট মাত্র ৯ সেকেন্ডের মাথায় পুরো প্রোডাকশন ডেটাবেস এবং দীর্ঘ পাঁচ বছরের ব্যাকআপ মুছে ফেলেছে।
পকেটওএস-এর প্রতিষ্ঠাতা জের ক্রেন ২৫ এপ্রিল সামাজিক মাধ্যম এক্সে এ বিপর্যয়ের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, অ্যানথ্রোপিকের শক্তিশালী ‘ক্লড ওপাস ৪.৬’ চালিত কোডিং এডিটর ‘কার্সর’ এর একটি এআই এজেন্ট ঘটনাটি ঘটিয়েছে। পকেটওএস মূলত গাড়ি ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর রিজার্ভেশন, পেমেন্ট এবং যানবাহন ট্র্যাকিং ব্যবস্থাপনার সফটওয়্যার তৈরি করে। এ ডেটা বিপর্যয়ের ফলে শনিবার (২৫ এপ্রিল) থেকে অনেক গ্রাহক তাদের বুকিং রেকর্ডের অভাবে ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন।
জের ক্রেনের বর্ণনা অনুযায়ী, এআই এজেন্টটি একটি স্টেজিং এনভায়রনমেন্টে কাজ করার সময় ক্রেডেনশিয়াল সংক্রান্ত সমস্যায় পড়ে। ত্রুটি সংশোধনের জন্য সাহায্য না চেয়ে সেটি স্বয়ংক্রিয়ভাবে একটি এপিআই টোকেন খুঁজে বের করে এবং রেলওয়ে অবকাঠামো সরবরাহকারীর কাছে ডিলিট কমান্ড পাঠিয়ে দেয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো, সেখানে ‘নিশ্চিতকরণ’ বা ভলিউম চেক করার কোনো নিরাপত্তা ধাপ ছিল না। ফলে মুহূর্তের মধ্যেই সব ডেটা উধাও হয়ে যায় এবং একই ভলিউমে থাকায় ব্যাকআপগুলোও ধ্বংস হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা স্ট্রাইপ পেমেন্ট লগ, গুগল ক্যালেন্ডার এবং ইমেল থেকে তথ্য সংগ্রহ করে ম্যানুয়ালি ডেটা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। চাঞ্চল্যকর বিষয় হলো, পরে এজেন্টটিকে প্রশ্ন করা হলে সে প্রতিটি নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করার কথা স্বীকার করেছে। এই ঘটনাটি বর্তমানে প্রযুক্তি বিশ্বে স্বয়ংক্রিয় এআই এর ঝুঁকি নিয়ে নতুন করে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

চাঁদের নমুনা থেকে নতুন দুটি খনিজ আবিষ্কার চীনের