হোয়াটসঅ্যাপেই করা যাবে মোবাইল রিচার্জ

হোয়াটসঅ্যাপেই করা যাবে মোবাইল রিচার্জ
সিটিজেন ডেস্ক

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা। এর মাধ্যমে জনপ্রিয় অ্যাপটির ব্যবহারকারীরা সরাসরি মোবাইল রিচার্জ করতে পারবেন। ফলে প্রি-পেইড রিচার্জের জন্য আর আলাদা কোনো অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে না।
ইতোমধ্যেই অ্যাপটির সঙ্গে ডিজিটাল পেমেন্ট সেবা যুক্ত করেছে মেটা। আগে থেকেই ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ এবং বিল পরিশোধের সুবিধা চালু ছিল। ব্যবহারকারীদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার পরিধি বাড়িয়ে মোবাইল রিচার্জ ফিচার চালু করা হচ্ছে।
যেভাবে রিচার্জ করবেন
ভারতের ব্যবহারকারীরা এই পরিষেবার মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারছেন। অ্যান্ড্রয়েড ও আইওএস এই দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি রিচার্জ করতে পারবেন। এজন্য অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল থাকা প্রয়োজন।
ব্যবহারকারীরা চ্যাট উইন্ডোর ‘অ্যাটাচমেন্ট’ আইকন বা অ্যাপের মেনু ট্যাপ করতে হবে। এরপর মোবাইল প্রিপেইড রিচার্জ অপশনটি বেছে নিয়ে যে নম্বরে রিচার্জ করবেন সেটা নির্বাচন করতে হবে। এরপর অপারেটর নিশ্চিত করে একটি উপযুক্ত প্ল্যান বেছে নিন। এটি হয়ে গেলে, আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি, যেমন ইউপিআই, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নির্বাচন করুন এবং পেমেন্টটি সম্পন্ন করুন।
এক্ষেত্রে আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকলে সরাসরি টাকা কেটে নেওয়া হবে, আর না থাকলে নতুন করে ব্যাংক সংযুক্ত করে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচারটি ব্যবহারকারীদের একাধিক অ্যাপ ব্যবহারের প্রয়োজন কমবে। এর মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে। বিশেষ করে যারা আলাদা পেমেন্ট অ্যাপ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য বড় সুবিধা দেবে।
সূত্র: ইন্ডিয়া টুডে

চালু হলো নতুন ম্যাসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’