স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? জানুন সঠিক কারণ ও সমাধানের সহজ উপায়

জার্নাল প্রযুক্তি

বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া আমাদের একদিনও চলে না। কিন্তু ব্যবহারের কয়েক মাসের মধ্যেই দেখা যায় ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কাজের মাঝে বারবার ফোন চার্জে বসানো কেবল বিরক্তিকরই নয়, বরং জরুরি মুহূর্তে ভোগান্তির কারণও বটে। কেন স্মার্টফোনের ব্যাটারি দ্রত ড্রেন বা খালি হয়ে যায় এবং কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব—তা বিস্তারিত তুলে ধরা হলো।
ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার প্রধান কারণসমূহ
১. পর্দার অতিরিক্ত ব্রাইটনেস: স্ক্রিনের আলো বা ডিসপ্লে ব্রাইটনেস সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে। অটো-ব্রাইটনেস চালু না থাকলে বা সবসময় ফুল ব্রাইটনেসে রাখলে চার্জ দ্রুত কমে যায়।
২. ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপস: সোশাল মিডিয়া, মেসেজিং কিংবা অন্যান্য অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে ডাটা এবং ব্যাটারি উভয়ই খরচ হতে থাকে।
৩. অপ্রয়োজনীয় নেটওয়ার্ক কানেক্টিভিটি: লোকেশন, ব্লুটুথ, ওয়াই-ফাই বা মোবাইল ডাটা সবসময় অন রাখা ব্যাটারি ড্রেনের অন্যতম কারণ।
৪. লো-সিগন্যাল এলাকা: ফোন যেখানে ভালো নেটওয়ার্ক পায় না, সেখানে নেটওয়ার্ক ধরে রাখার জন্য অ্যান্টেনা অতিরিক্ত শক্তি প্রয়োগ করে। এতে ব্যাকগ্রাউন্ডে দ্রুত চার্জ শেষ হয়।
৫. ব্যাটারির স্বাস্থ্য কমে যাওয়া : প্রতিটি লিথিয়াম-আয়ন ব্যাটারির একটি নির্দিষ্ট মেয়াদ বা চার্জিং সাইকেল থাকে। দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাটারির কার্যক্ষমতা স্বাভাবিকভাবেই কমে আসে।
৬. অরিজিনাল চার্জার ব্যবহার না করা: নকল বা নিম্নমানের চার্জার ও ক্যাবল দিয়ে চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয় এবং দ্রুত চার্জ ড্রেন হতে থাকে।
ফোনের চার্জ দ্রুত শেষ হওয়া থেকে পরিত্রাণের উপায়
ব্রাইটনেস কন্ট্রোল করুন: ফোনের স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখুন অথবা 'অটো-ব্রাইটনেস' মোড ব্যবহার করুন।
ডিপ সিসটেম মোড চালু রাখুন: ব্যাটারি বাঁচাতে সব সময় 'ডার্ক মোড' এবং ' ব্যাটারি সেভার মোড' ব্যবহার করতে পারেন।
ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করা: যেসব অ্যাপ প্রতিদিন ব্যবহার হয় না, সেগুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সীমাবদ্ধ করে দিন।
কানেক্টিভিটি ফিচার বন্ধ রাখুন: কাজ শেষ হলেই ব্লুটুথ, জিও-লোকেশন, এবং ওয়াই-ফাই ফিচারগুলো বন্ধ করে দিন।
পুশ নোটিফিকেশন সীমিত করুন: অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন অফ করে রাখুন। কারণ বারবার নোটিফিকেশন আসার ফলে স্ক্রিন অন হয় এবং চার্জ খরচ হয়।
লাইভ ওয়ালপেপার এড়িয়ে চলুন: ফোনে লাইভ বা অ্যানিমেটেড ওয়ালপেপার এবং অতিরিক্ত উইজেট ব্যবহার বন্ধ করুন।
সঠিক চার্জিং অভ্যাস গঠন: ফোন একেবারে ০% হওয়া পর্যন্ত ব্যবহার করা বা ১০০০% না হওয়া পর্যন্ত চার্জে ফেলে রাখা উচিত নয়। ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে ২০% থেকে ৮০% এর মধ্যে চার্জ রাখা সবচেয়ে উত্তম।
অরিজিনাল চার্জার ব্যবহার করুন: সবসময় হ্যান্ডসেটটির নিজস্ব অরিজিনাল চার্জার ও সঠিক অ্যাম্পিয়ারের ডেটা ক্যাবল ব্যবহার করুন।
স্মার্টফোনের সঠিক যত্ন ও সচেতন ব্যবহারই পারে ব্যাটারির স্থায়ীত্ব বাড়িয়ে ফোনকে দীর্ঘদিন সচল রাখতে। এরপরও যদি দ্রুত চার্জ শেষ হতে থাকে, তবে অভিজ্ঞ সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি চেঞ্জ করার পরামর্শ দেয়া হচ্ছে।