অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

সিজেডএন ডেস্ক

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হওয়া ৭ লাখ ৫৬ হাজার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মেটা।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাকাউন্ট চিহ্নিত ও বন্ধের এ অভিযান এখনও চলছে এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা সামনে আরও বাড়তে পারে।
কিন্তু মেটা কীভাবে বুঝছে অ্যাকাউন্টের মালিক অপ্রাপ্তবয়স্ক? মূলত এ কাজে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে। ব্যবহারকারীদের বিভিন্ন পোস্ট, মন্তব্য, প্রোফাইলের বায়ো এবং ক্যাপশন বিশ্লেষণ করছে এআই। বিশেষ করে জন্মদিনের শুভেচ্ছা কিংবা স্কুলের পরীক্ষা ও ফলাফলের মতো তথ্যগুলো থেকে ব্যবহারকারীর সম্ভাব্য বয়স নির্ধারণ করা হচ্ছে। পাশাপাশি অভিভাবক ও সাধারণ ব্যবহারকারীরা যেন খুব সহজেই কোনো অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট রিপোর্ট করতে পারেন, সেই প্রক্রিয়াটিও সহজ করা হয়েছে। এ ধরনের রিপোর্টগুলো দ্রুত পর্যালোচনার জন্য এআই ব্যবহার করছে মেটা।

অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পাশাপাশি এসব ব্যবহারকারী যাতে নতুন করে আবার সাইন-আপ করতে না পারেন, সে বিষয়েও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি অস্ট্রেলিয়ার অ্যাপল অ্যাপ স্টোরে ফেসবুক ও ইনস্টাগ্রাম ডাউনলোডের জন্য মেটা তাদের ন্যূনতম বয়সসীমা পরিবর্তন করে ১৬+ হিসেবে নির্ধারণ করে দিয়েছে।
শিশুদের মানসিক সুরক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে শুধু অস্ট্রেলিয়াই নয়, বিশ্বজুড়ে এখন একই ধরনের কড়াকড়ির বাতাস বইছে। ফ্রান্স ইতোমধ্যে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছে। আর স্পেন ও মালয়েশিয়ার মতো দেশগুলোও কিশোর-কিশোরীদের সুরক্ষায় একই ধরনের বয়সসীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি