শিরোনাম

সিনসিনাটি ওপেন জিতলেন গফ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিনসিনাটি ওপেন জিতলেন গফ
কোকো গফ

ইউএস ওপেনের আগে প্রস্তুতিটা দারুণ হলো কোকো গফের। সিনসিনাটি ওপেনের নারী এককে ৫৬ বছরের মধ্যে প্রথম অল-আমেরিকান ফাইনালে বাংলাদেশ সময় সোমবার (২৪ আগস্ট) সকালে এক ঘণ্টা ১৪ মিনিটে ৬-২, ৬-৪ গেমে জেতেন গফ।

চলতি বছর প্রথম শিরোপা জিতলেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়। সিনসিনাটি ওপেনে এটি তার দ্বিতীয় ট্রফি। ২০২৩ সালে সিনসিনাটিতে চ্যাম্পিয়ন হওয়ার তিন সপ্তাহ পর গফ ইউএস ওপেনে তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন।

গত অক্টোবরে উহানে জয়ের পর প্রথম ডব্লিউটিএ শিরোপা জিতে ফ্ল্যাশিং মিডোসে ফেভারিট হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করলেন তিনি।

ইউএস ওপেনের বাছাইপর্ব শুরু হয়েছে গত রবিবার, মূল পর্ব শুরু হবে আগামী রবিবার (২৮ আগস্ট)।

/টিই/