আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে

আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
সিজেডএন স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো কে সেরা ফুটবলার? এই বিতর্ক বহু বছরের। এই বিতর্কের সমাপ্ত না হলেও মেসিকেই বেশিরভাগ মানুষ এগিয়ে রাখেন। এবার কোনো বিতর্ক ছাড়াই কিলিয়ান এমবাপ্পে বললেন তিনি বর্তমান সময়ের সেরা ফুটবলার।
রিয়াল মাদ্রিদে খেলা এই ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি সব সময়ই মনে করি, আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে সবার নিজস্ব মত আছে। মানুষ হয়তো ভিন্নভাবে ভাবতে পারে। এটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না।’
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট।
বিশ্বকাপ ক্যারিয়ারে তার মোট গোল এখন ২২টি, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। তবে শেষ পর্যন্ত ফ্রান্সকে সন্তুষ্ট থাকতে হয়েছে চতুর্থ স্থান নিয়ে।
ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পে বলেন, ‘আপনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, তখন মানুষ আপনাকে এই পুরস্কারের সঙ্গে যুক্ত করবে। কারণ রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। অনেকেই আমাকে এবং ব্যালন ডি’অর নিয়ে কথা বলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমি ইতিহাস গড়েছি। হয়তো এবার এটার জন্য ভালো একটি বছর হতে পারে। তবে মানুষ তাদের নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেবে।’
ব্যালন ডি’অরের মঞ্চে এমবাপ্পের সেরা অবস্থান এখন পর্যন্ত তৃতীয়।

২৭০ রানের ইনিংসে রেকর্ড ইশান কিষানের