শিরোনাম

২০ বছর পর গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ড থেকে বিদায় জোকোভিচের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
২০ বছর পর গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ড থেকে বিদায় জোকোভিচের
ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নোভাক জোকোভিচের

পিঠ ও কাঁধের সমস্যা বোঝা যাচ্ছিল স্পষ্ট। ম্যাচের মাঝপথে বমি করলেন একবার। তবু প্রথম তিন সেটে এগিয়ে ছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু পরে আর পেরে উঠলেন না। অবাছাই মারিয়ানো নাভোনের কাছে হেরে ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন।

ক্যারিয়ারে আগে কখনও ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডের আগে বিদায় নেননি জোকো। এর আগে জোকোভিচ গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ড থেকে সবশেষ বাদ পড়েছিলেন ২০০৬ অস্ট্রেলিয়ান ওপেনে।

২৪ বার গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ ৭-৬(৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে হেরে যান আর্জেন্টিনার নাভোনের কাছে।

ম্যাচের পর অশ্রুসিক্ত জোকোভিচ বলেন, ‘এটা তো পরিষ্কারই যে, কোর্টে আমার জন্য অনুভূতিটা ছিল ভয়াবহ। দুর্ভাগ্যবশত, এই বছর প্রায় প্রতিটি ম্যাচেই এই সমস্যা হানা দিচ্ছে। বমি করা, বমি বমি ভাব, এসব গুরুতর সমস্যা। এর জের ধরে আমার পুরো শরীর ভেঙে পড়তে শুরু করে, মূলত পেশিতে টান ধরে এবং ব্যথা হয়। হ্যাঁ, শেষ পর্যন্ত পিঠ আর কাঁধ দুটোই ভেঙে পড়লো। ম্যাচটা শেষ করতে পারলাম না। ম্যাচের চতুর্থ গেম থেকেই পুরোটা সময় ধরে ধুঁকেছি। আমি তার জয়কে খুব বেশি ছোট করে দেখতে চাই না। তাকে অভিনন্দন। সে একজন ভালো মানুষ, একজন লড়াকু।’

সপ্তাহ দুয়েক আগে সিনসিনাটি ওপেনে প্রথম রাউন্ডে হেরে যান জোকোভিচ।

নাভোনের জন্য এই জয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা। ২৫ বছর বয়সী আর্জেন্টাইন কখনও গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ড পার হতে পারেননি, ইউওস ওপেনে তার সেরা সাফল্য দ্বিতীয় রাউন্ডে খেলা। নাভোন বলেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়ের বিপক্ষে পাঁচ সেটের ম্যাচ খেলা এবং জয়, এমন কিছু তো প্রতিদিন হয় না। আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

/টিই/