শিরোনাম

এমবাপ্পের গোল, রিয়ালের তিনে তিন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এমবাপ্পের গোল, রিয়ালের তিনে তিন
মৌসুমে ৩ ম্যাচে ৪ গোল এমবাপ্পের

সান্তিয়াগগো বার্নাব্যুতে রবিবার (৩০ আগস্ট) লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে মালাগাকে বিধ্বস্ত করেছে। লিগে প্রথম তিন ম্যাচ জিতে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুটা এমনই চেয়েছিলেন কোচ হোসে মরিনিও।

নিজেদের মাঠে ১৯ মিনিটে জুড বেলিংহাম বল পেলেন প্রায় ২৫ গজ দূরে। একে একে দুজনকে কাটালেন। ডান দিক দিয়ে ঢুকে শট জালে পাঠালেন। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। তবে আত্মঘাতী গোলে।

ম্যাচের ৩০ মিনিটে তৃতীয় গোল। আলেক্সান্ডার আর্নল্ডের দারুণ ক্রস থেকে এমবাপ্পের শটে বল জালে জড়ায়। প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায়।

শেষ দিকে পেনাল্টি পেয়েছিল মালাগা। তবে ভিএআর দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন রেফারি। আর ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান ৪-০ করেন আর্দা গুলের।

মরিনিও দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পর আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১, তার আগে এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলে জেতে লস ব্লাঙ্কোসরা।

/টিই/