শিরোনাম

৪ রান করেই রেকর্ড সূর্যবংশীর

সিটিজেন স্পোর্টস ডেস্ক
৪ রান করেই রেকর্ড সূর্যবংশীর
বৈভব সূর্যবংশী। ছবি: ক্রিকইনফো

৪ রানের ইনিংস। নেই কোনো বাউন্ডারি। এই ছোট্ট ইনিংসের পথেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। কোনো টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে টিনএজার হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তার।

২০১৯-২০ মৌসুমে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কার্ণাটাকার হয়ে ১২ ম্যাচে ৫৮০ রান করে এতদিন রেকর্ডটি ছিল দেবদূত পাডিক্কালের।

রবিবার (২৪ মে) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে রেকর্ডটি নিজের করে নিতে বৈভবের প্রয়োজন ছিল ২ রান। ৬ বলে ৪ রান করেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার। আসরে ১৪ ম্যাচে ২৩২.২৭ স্ট্রাইক রেটে সূর্যবংশীর রান হলো ৫৮৩।

অবশ্য মুম্বাইয়ের বিপক্ষে জিতে রাজস্থান প্লে-অফে নিশ্চিত করেছে। ফলে রান সংখ্যা আরও বাড়ানোর সুযোগ থাকছে সূর্যবংশীর সামনে।

/টিই/