শিরোনাম

এবার বিশ্বকাপে কোন দেশের কোচ বেশি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
এবার বিশ্বকাপে কোন দেশের কোচ বেশি
লিওনেল স্কালোনি, কার্লো আনচেলত্তি ও দিদিয়ের দেশম। কোলাজ: সিটিজেন জার্নাল

এবার ফুটবল বিশ্বকাপে খেলবে ৪৮ দেশ। এর মধ্যে ২৬ দেশ বিদেশি কোচ নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। পরিসংখ্যান বলছে, বিদেশি কোচদের মধ্যে আর্জেন্টাইনদের কদর বেশি। ব্রাজিলের কোনো কোচই নেই এবারের আসরে।

বিশ্বকাপে খেলা দেশগুলোর কোচের তালিকা করলে দেখা যাবে জাতীয়তা বিচারে সবচেয়ে বেশি কোচ আর্জেন্টাইন, দ্বিতীয় সর্বোচ্চ কোচ ফরাসি। আর ব্রাজিল এবার বিশ্বকাপ খেললেও তাদের ডাগআউটে থাকছেন কার্লো আনচেলত্তি, জাতীয়তায় তিনি ইতালিয়ান।

আর্জেন্টিনা দেশ থেকে সর্বোচ্চ ৬ কোচ হলেন- আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারো, ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসেসে এবং কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো।

৫ জন কোচ নিয়ে ফ্রান্স দ্বিতীয় স্থানে। যার মধ্যে আছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনিও।

তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ আছে স্পেনের। তারা হলেন- স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, কাতারের হুলেন লোপেতেগি ও পানামার ক্রিস্টিয়ানসেন।

এ ছাড়া তিনজন করে কোচ আছেন ইতালি ও জার্মানির। এবার বিশ্বকাপে ২২টি দেশ নিজেদের দেশের কোচের ওপর আস্থা রেখেছে।

/টিই/