আজই কি ধোনির শেষ ম্যাচ

আজই কি ধোনির শেষ ম্যাচ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের লিগ পর্ব শেষ হতে আর দুই ম্যাচ বাকি। কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে এখনো কোনো ম্যাচে দেখা যায়নি। মৌসুমের শুরুর দিকে কাফ ইনজুরিতে পড়েন ধোনি। ঘরের মাঠে সোমবার (১৮ মে) চেন্নাই খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
স্থানীয় ভক্ত-সমর্থকরা ধোনিকে মাঠে দেখার অপেক্ষায়। ধোনির বর্তমান বয়স ৪৪। ধারণা করা হচ্ছে এবারের আইপিএল শেষে অবসর নিতে পারেন তিনি। ধোনির পাঁচ বছর আগের এক ঘোষণা অনুযায়ী, এটাই হতে যাচ্ছে তার শেষ আইপিএল ম্যাচ!
২০২১ সালে চেন্নাইয়ে দলের ট্রফি জয় উদযাপনের সময় ধোনি বলেছিলেন, তিনি তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ চেন্নাইয়ে খেলতে আশাবাদী। পাঁচ বছর পর চেন্নাই চেপুকে স্বাগত জানাচ্ছে হায়দরাবাদকে।
চেন্নাইয়ের হোম ভেন্যুতে আজই শেষবার দেখা যাবে ধোনিকে? ধোনির দীর্ঘদিনের আন্তর্জাতিক সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, হায়দরাবাদের বিপক্ষে এই কিপার ব্যাটারের খেলার ভালো সুযোগ আছে।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

৩০০ ছাড়ালো বাংলাদেশের লিড
লেভা-গ্রিজমানের আবেগী বিদায়