শিরোনাম

লেভা-গ্রিজমানের আবেগী বিদায়

সিটিজেন স্পোর্টস ডেস্ক
লেভা-গ্রিজমানের আবেগী বিদায়

বার্সেলোনা ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন রবার্ট লেভানডফস্কি। আন্তোয়ান গ্রিজমানও নিশ্চিত করেছেন আতলেতিকো মাদ্রিদ ছাড়ার। নিজ নিজ ক্লাবের ঘরের মাঠে এই দুই তারকার বিদায়ী ম্যাচ ছিল রবিবার (১৭ মে) রাতে।

লা লিগার ম্যাচে ক্যাম্প ন্যুতে বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে বেতিসকে। আর মেত্রোপলিতানোয় আতলেতিকো ১-০ গোলে হারিয়েছে জিরোনাকে। ম্যাচ শেষে লেভা-গ্রিজমান দুজনই ভাসেন আবেগে। স্ত্রী-সন্তানদের সামনে চোখের জল ধরে রাখতে পারেননি তারা।

ক্যাম্প ন্যুতে অধিনায়কের আর্মব্যান্ড পরা লেভানডফস্কিকে বিদায় দিতে মাঠে এসেছিলেন বার্সেলোনা প্রেসিডেন্টসহ ক্লাবের শীর্ষ কর্তারা।

মাইক্রোফোন হাতে লেভানডফস্কি বলেন, ‘প্রথম দিন থেকেই আপনারা আপন করে নিয়েছেন আমাকে। এই চার বছরে অসংখ্য স্মৃতি নিয়ে যাচ্ছি। কেউ একবার বার্সার ভক্ত হলে আজীবন ভক্তই থাকে। আমিও থাকবো।’

বার্সার হয়ে ১৯১ ম্যাচে ১১৯ গোল করেছেনে লেভা। এই মৌসুমে ৪৪ ম্যাচে করেছেন ১৮ গোল।

মেত্রোপলিতানোয় আতলেতিকোর হয়ে গোল পাননি গ্রিজমান। ২০১৪-১৯ পর্যন্ত আতলেতিকোয় ছিলেন এই ফরাসি ফুটবলার। এরপর বার্সেলোনা ঘুরে ২০২১-২২ মৌসুমে ফেরেন আতলেতিকোয়। ক্লাবটির হয়ে ৫০০ ম্যাচে ২১২ গোল করেন গ্রিজমান, অ্যাসিস্ট আছে ১০০টি।

ম্যাচ শেষে গ্রিজমান বলেন, ‘আমি ক্ষমা চাচ্ছি দর্শকদের কাছে। আপনারা আপন করে নিয়েছিলেন আমাকে। তবে আমাকে লা লিগা ছাড়ার সিদ্ধান্তটা নিতেই হতো।’

/টিই/