জয়ে বাছাইপর্ব শুরু আমিরুলদের

জয়ে বাছাইপর্ব শুরু আমিরুলদের
নিজস্ব প্রতিবেদক

জয় দিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ৪-৩ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। প্রিলিমিনারি রাউন্ডে আগামীকাল শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচের চতুর্থ মিনিটে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন লি চি-শুয়ান। অবশ্য সমতায় ফিরতে বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। ১-১ সমতা নিয়ে প্রথম কোয়ার্টার শেষ হয়।
২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম। তবে চতুর্থ কোয়ার্টারে লড়াই আবার জমে ওঠে। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করার পর ২ গোল হজম করে বাংলাদেশ।
বাছাইয়ে ৯ দলের মধ্যে শীর্ষ ৬ দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এই বছরের সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর।
এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।