প্রস্তুতি ম্যাচে জয় বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রস্তুতি ম্যাচে জয় বাংলাদেশের
হকি দলের প্রস্তুতি ম্যাচ

আসন্ন এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ জাতীয় হকি দল সোমবার (৩ আগস্ট) প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব-২০ হকি দলের (বিকেএসপিতে ক্যাম্পে আছে যারা)। ম্যাচে জাতীয় দল ৭-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে।

ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোচ পিটার গেরহার্ড বলেন, ‘অনুশীলনে যা শেখানো হয়েছে, ম্যাচে খেলোয়াড়রা তা হুবহু প্রদর্শন করায় আনন্দিত। তবে এই জয়েই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নই।’

পিটার আগেও বাংলাদেশের কোচ ছিলেন। অনেক খেলোয়াড়ই তার চেনা। জাতীয় দলের বর্তমান স্কোয়াডের প্রশংসা করে গেরহার্ড বলেন, ‘আমি সবসময় যা বলে এসেছি, এই দলটিতে প্রতিভা রয়েছে। এদের বিশেষত্ব হলো, আপনি তাদের যা বলবেন বা অনুশীলনে যা করাবেন, তারা খুব দ্রুত তা আয়ত্ত করে ম্যাচে ফুটিয়ে তুলতে পারে।’

এশিয়ান গেমস বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। পিটার বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, আসল লক্ষ্য হলো দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি। আজ আমরা যাদের সাথে খেলেছি, কোরিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত উচ্চ ক্যালিবারের দল।’

/টিই/