বাবার মৃত্যুর শোক নিয়ে ডাগআউটে দাঁড়িয়ে শিরোপা জয়
সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ১১: ৪৫

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: সংগৃহীত
ক্যাম্প ন্যুতে রবিবার (১০ মে) রাতে জাদুকরি এক রাত পার করেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল। তবে দিনটি বার্সেলোনা কোচ ফ্লিকের জন্য ছিল একই সঙ্গে আনন্দ ও বেদনার।
এল ক্লাসিকো শুরুর আগে ফ্লিকের বাবার মৃত্যুর খবর আসে। ব্যক্তিগত শোকের মধ্যেও পেশাদারত্বকে অগ্রাধিকার দিয়ে ম্যাচের সময় ডাগআউটে থাকার সিদ্ধান্ত নেন জার্মান এই কোচ।
ম্যাচ শেষে তিনি জানান, আনন্দ-বেদনার মিশ্র এই অনুভূতি কখনো ভুলবেন না। ফ্লিক বলেন, ‘আমার মা আমাকে ফোন করে জানান যে বাবা মারা গেছেন। তখন আমি ভাবছিলাম, আমি কি এটা গোপন রাখবো, নাকি দলের সঙ্গে শেয়ার করবো? আমার কাছে এটা একটা পরিবারের মতো, তাই আমি সিদ্ধান্ত নিই, খেলোয়াড়দের জানাবো। আমি এই মুহূর্তটি কখনো ভুলবো না। দিনটা আমার জন্য কঠিন ছিল।’
রিয়ালকে হারিয়ে শিরোপা জেতায় বার্সার আনন্দ যে একটু বেশি, সেটি ফ্লিকও বললেন, ‘সমর্থকদের সামনে ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারানো সত্যিই দারুণ অনুভূতি। এটা খুবই চমৎকার। বোঝাই যাচ্ছে, জেতাটা সহজ ছিল না।’
২৯তম লিগ শিরোপা নিশ্চিত করার পর ফ্লিক আরও বলেন, ‘চোট-আঘাত আমাদের জন্য কাজটা সহজ করেনি, তারপরও আমরা দারুণভাবে খেলেছি। লিগের এই শেষ পর্বে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি।’
বার্সেলোনার লক্ষ্য এখন লিগে ১০০ পয়েন্ট। ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট বার্সেলোনার। বাকি থাকা তিন ম্যাচ জিতলে ১০০ পয়েন্টের লক্ষ্যও অর্জন হবে।

/টিই/

এল ক্লাসিকো জিতেই শিরোপা উৎসব বার্সেলোনার
৩ তারকা পেসারকে ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া