প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আসর মাঠে গড়ালেই ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকেন প্রথম গোল দেখার জন্য। এবারের বিশ্বকাপে প্রথম গোল হলো উদ্বোধনী ম্যাচেই। স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর।
প্রথম গোল দেখতে অপেক্ষা করতে হয়েছে ৯ মিনিট। প্রথম গোলটি করলেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। মেক্সিকোর ডিফেন্সিভ মিডফিল্ডার লিরা বল নিয়ে দক্ষিণ আফ্রিকার বক্সের কাছে চলে যান। তাকে বাধা দিতে আসেন দক্ষিণ আফ্রিকার এক খেলোয়াড়। এ সময় পড়ে যান লিরা।
তবে কাছেই থাকা কিনিয়োনেস বল পান। বল পেয়েই গোলের জন্য শট করেন মেক্সিকান এই ফরোয়ার্ড। তার বুলেট গতির শট জালে জড়ায়। দক্ষিণ আফ্রিকার গোলকিপারের কিছুই করার ছিল না।
প্রথম গোলের আনন্দে মাতেন স্বাগতিক দেশের দর্শকরা। এছাড়া যারা ফুটবলকে ভালোবাসেন তারাও বিশ্বকাপে গোলের উৎসবটা শুরু করতে পারলেন ম্যাচের নবম মিনিটেই।

মেক্সিকোর একাদশে নেই ওচোয়া

-CznNewsLab-d7eff9.jpg)