বয়স্ক একাদশ নিয়ে প্রথমার্ধে স্পেনকে আটকে রাখলো কেপ ভার্দে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল স্পেন। সোমবার (১৫ জুন) ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্পেন মুখোমুখি হয়েছে বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দের।
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে মাঠে নেমেছে কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে তাদের শুরুর একাদশের গড় বয়স ৩১ বছর ২৬ দিন। এই একাদশে আছেন দলটির ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনিয়াও।
আফ্রিকার দলটির বিপক্ষে ম্যাচের ১৫তম মিনিটে পেদ্রি গোলের সুযোগ পেলেও তার দুর্বল শট গ্রিপ করতে কোনো সমস্যা হয়নি কেপ ভার্দে গোলকিপারের। প্রথম আধা ঘণ্টা শেষেও স্পেনের ম্যাচে শট অন টার্গেট ছিল ওই একটাই!
৩৬ মিনিটে পেদ্রি দারুণ একট শট নেন কেপ ভার্দের গোলমুখে, সেটি গোলকিপার কর্নারের বিনিময়ে রক্ষা করেন। অবশ্য রেফারি বাঁশি বাজান অফসাইডের। বিল্ডআপের সময়ই অফসাইড হয়েছিল। তবে এরপর ধারাবাহিকভাবে আক্রমণ করে গেছে স্পেন। ৪২ মিনিটে পাল্টা আক্রমণে কেপ ভার্দে বল স্পেনের গোলপোস্ট পর্যন্ত নিলেও কাজের কাজ করতে পারেনি তারা।
ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায়ই শেষ হয়েছে।