ভারতে ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল

ভারতে ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

হতাশাজনক বিশ্বকাপ শেষে ভবিষ্যৎ নিয়ে কর্মপরিকল্পনা শুরু করেছে ব্রাজিল ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে যাওয়ার চিন্তাভাবনা তাদের। ইএসপিএন ব্রাজিল-এর প্রতিবেদন অনুযায়ী, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের উপমহাদেশে নেওয়ার জন্য ভারতীয় আয়োজকদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
বিশ্বকাপ চলাকালে ভারতীয় ভক্তদের উন্মাদনা ও ব্রাজিলের প্রতি বিশাল সমর্থনের কারণে তারা ভারতে খেলার ব্যাপারে আগ্রহী হয়েছে।
সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুর দিকে ব্রাজিলের তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা। ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউন্সভিল ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। তৃতীয় ম্যাচটি নিয়ে চলছে আলোচনা। সেটি হতে পারে ভারতে।
ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আয়োজক হওয়ার দৌড়ে আছে সিঙ্গাপুর ও কাতারও।
ম্যাচটি কলকাতায় আয়োজন হলে সেটি হবে ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে শহরটির ঐতিহাসিক সম্পর্কের বহিঃপ্রকাশ। ১৯৭৭ সালে মোহনবাগানের বিপক্ষে নিউ ইয়র্ক কসমসের হয়ে পেলে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন।

অবশেষে নতুন ক্লাব পেলেন ভোজিনিয়া