সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ আন্ডারডগ!

সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ আন্ডারডগ!
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবল শুরু ১১ জুন থেকে। ফুটবল প্রেমীদের চায়ের কাপের আড্ডায় এখন বিশ্বকাপ নিয়েই আলোচনা হয়। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও এই দেশের মানুষের ফুটবল নিয়ে আবেগের দেখা মেলে এই সময়টাতে। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো ছাড়াও জুনের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলছে অনেক দেশ। আজ শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ১১ টায় সান মারিনোর মুখোমুখি হবেন হামজারা। যা ইউরোপের মাটিতে ইউরোপের দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।
ম্যাচের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের নতুন হেড কোচ থমাস ডুলি। সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ ডাগআউটে তার যাত্রা শুরু হচ্ছে। সান মারিনো ইউরোপের দেশ হলেও ফিফা র্যাঙ্কিংয়ে তারা ২১১ নম্বরে। বাংলাদেশ ৩০ ধাপ এগিয়ে আছে ১৮১ নম্বরে।
তবু সান মারিনোর সামনে নিজেদের আন্ডারডগ হিসেবে আখ্যায়িত করে ডুলি বলেন, ‘র্যাঙ্কিংয়ের একেবারে তলানিতে থাকাটা বাস্তবে তাদের আসল অবস্থার প্রতিফলন নয়। আমার খেলোয়াড়দের এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে, আমরা র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২০-৩০ ধাপ এগিয়ে থাকলেও এখানে এক অর্থে আমরাই আন্ডারডগ। কারণ হলো, বিশ্বের অন্যান্য নিচু সারির দলগুলো যে ধরনের দলের সাথে খেলার সুযোগ পায়, তারা তা পায় না। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তাদের জার্মানি এবং ওই মানের বড় দলগুলোর বিপক্ষে খেলতে হয়।’
সান মারিনোর বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের সমর্থকদের। তবে বাংলাদেশের নতুন কোচ এক পয়েন্ট পেলেও অখুশি হবেন না।
ডুলি আরও বলেন, ‘সত্যি কথা বলতে কী, যদি আমরা এখান থেকে এক পয়েন্টও অর্জন করতে পারি, আমি খুশি হবো। তাই ব্যাপারটা শুধু র্যাঙ্কিংয়ের নয়। পরিসংখ্যান সবসময় খেলার আসল চিত্র তুলে ধরে না। আমরা এমন দলের বিপক্ষে খেলছি, যাদের প্রায় শীর্ষ ১০০’র মধ্যে থাকা দলগুলোর বিপক্ষে ভালো খেলার রেকর্ড আছে।’
সান মারিনোর ফুটবলারদের নিয়ে বাংলাদেশ কোচের বিশ্লেষণ, ‘তারা শারীরিকভাবে শক্তিশালী, লম্বা, ভালো খেলোয়াড় এবং যথেষ্ট ফিটও। আপনাকে বল মুভ করতে হবে বা দ্রুত পাস দিতে হবে এবং নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের কোনো শক্তিশালী বড় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার মতোই জানপ্রাণ দিয়ে লড়তে হবে।’

বিশ্বকাপের আগে হোঁচট খেয়েও খুশি স্পেনের কোচ
এবার বিশ্বকাপে মুসলিম দেশ কয়টি, কবে খেলা